গাজীপু‌রে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
০৭ মে, ২০২৬ ১২:১৭ পূর্বাহ্ন

  

গাজীপু‌রে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

নিউজরুম
০৭-০৯-২০১৯ ১২:১০ অপরাহ্ন
গাজীপু‌রে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

গাজীপু‌রে ট্রে‌নের নি‌চে কাটা প‌ড়ে এক যুবক নিহত হ‌য়ে‌ছেন। নিহ‌তের প‌রিচয় জানা যায়‌নি।গতকাল শুক্রবার রাত সা‌ড়ে ৮টার দি‌কে গাজীপর সিটি করপোরেশনের পূবাইল রেলও‌য়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নর‌সিংদী রেলও‌য়ে পু‌লিশ ফাঁ‌ড়ির ইনচার্জ, উপ-প‌রিদর্শক (এসআই) ফি‌রোজ আহ‌মেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

চট্টগ্রাম থে‌কে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফু‌লি এক্স‌প্রেস ট্রে‌নের নি‌চে কাটা প‌ড়ে ঘটনাস্থ‌লেই তিনি নিহত হন। রাত সাড়ে ১০টার দিকে রেলও‌য়ে পু‌লিশ ঘটনাস্থলে গিয়ে মর‌দেহ উদ্ধার ক‌রে ম‌র্গে পাঠায়।পুলিশ জানিয়েছে, নিহতের  বয়স আনুমা‌নিক ২৭ বছর। তার পরনে চেক শার্ট ও লু‌ঙ্গি ছিল।


নিউজরুম ০৭-০৯-২০১৯ ১২:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 297 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com