উল্লাপাড়ায় ডিবি পুলিশ পরিচয়ে দুই গরু ব্যবসায়ী নিকট থেকে টাকা ছিনতাই
০৭ মে, ২০২৬ ০৬:০৬ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় ডিবি পুলিশ পরিচয়ে দুই গরু ব্যবসায়ী নিকট থেকে টাকা ছিনতাই

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৬-০৯-২০১৯ ০৫:৫৭ অপরাহ্ন
উল্লাপাড়ায় ডিবি পুলিশ পরিচয়ে দুই গরু ব্যবসায়ী নিকট থেকে টাকা ছিনতাই
উল্লাপাড়া প্রতিনিধিঃ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে উল্লাপাড়ার সলংগা এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে আব্দুল করিম ও আব্দুল কাদের নামের দুই গরু ব্যবসায়ীর নিকট থেকে ৩ লাখ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এই ব্যবসায়ীদের বাড়ী উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া গ্রামে। গরু ব্যবসায়ী আব্দুল কাদের ও আব্দুল করিম অভিযোগ করেন, তারা ঘটনার সময় সিরাজগঞ্জের তাঁড়াশে গরু বিক্রি করে নছিমনে বাড়ি ফিরছিলেন। দবিরগঞ্জের কাছে একটি কালো মাইক্রোবাস তাদের গাড়ির গতিরোধ করে এ সময় কয়েক ব্যক্তি মাইক্রোবাস থেকে নেমে নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে নছিমনে থাকা দুই ব্যবসায়ীকে জানান, তাদের বিরুদ্ধে (ব্যবসায়ীদের) চোরাই গরু বিক্রির অভিযোগ আছে। এই কথা বলে ওই দুই গরু ব্যবসায়ীকে ডিবি পুলিশ পরিচয়দানকারী ব্যক্তিদের কালো মাইক্রোতে তোলা হয়। এরপর তাদেরকে মারধর করে এবং বুকে পিস্তল ঠেকিয়ে ব্যবসায়ীদের কাছে রক্ষিত ৩ লাখ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং তাদের চোখ বেঁধে দুই কিলোমিটার দুরবর্তী কচুওয়ার বিলের পাশে ফাঁকা স্থানে ব্যবসায়ীদেরকে মাইক্রো থেকে নামিয়ে দিয়ে কেটে পড়ে দুর্বত্তরা। তাদের টাকা ছিনতাইয়ের ঘটনাটি উল্লাপাড়ার পুলিশ সার্কেলের এএসপি গোলাম রহমানকে জানানো হয়েছে। এ ব্যাপারে এএসপি গোলাম রহমান জানান, তিনি ব্যবসায়ীদের টাকা ছিনতাইয়ের অভিযোগ পেয়েছেন। ঘটনাটি সলংগা থানা এলাকায় হওয়ায় এ বিষয়ে সংলগা থানার ভারপ্রাপ্ত কর্মকতার্কে অবহিত করা হয়েছে। সলংগা থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ তাজুল হুদা জানিয়েছেন, গরু ব্যবসায়ীদের নিকট থেকে এ বিষয়ে অভিযোগ পেলে পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৬-০৯-২০১৯ ০৫:৫৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 755 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com