উল্লাপাড়ায় মাদ্রাসার সুপারের বিরুদ্ধে লাখ টাকার গাছ কাটার অভিযোগ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৫-০৯-২০১৯ ০৮:২৮ অপরাহ্ন
|
|
উল্লাপাড়ায় মাদ্রাসার সুপারের বিরুদ্ধে লাখ টাকার গাছ কাটার অভিযোগ
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যথাযথ নিয়ম না মেনে কয়ড়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা কর্তৃপক্ষ উন্নয়নের নাম করে বড় ধরনের প্রায় ৩০ টি গাছ কেটে ফেলেছে।
কাটা গাছ গুলোর বেশিভাগের এখন হদিস নেই। গত চারদিন আগে থেকে মাদরাসাটির চত্বর থেকে গাছ গুলো কাটা শুরু হয়। এর জন্য স্থানীয় সরকারী প্রশাসনের কোন বিভাগ থেকে অনুমতি নেওয়া কিংবা কোন কিছুই জানানো হয়নি বলে জানা যায়। মাদরাসা কর্তৃপক্ষ স্থানীয় বন বিভাগের দোহাই দিলেও বন কর্মকর্তা কিছুই জানেন না বলে জানান। বৃহস্পতিবার দুপুর পর সরেজমিনে মাদরাসাটিতে গিয়ে দেখা গেছে সেখানে দশ থেকে বারোটি কাটা গাছের গোলাই ও ডালপালা পড়ে আছে। এ ছাড়া প্রায় বিশটি কাটা গাছের মোথা রয়েছে।
মাদরাসাটির সুপারের বক্তব্য জানতে বিভিন্ন ভাবে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এই মাদ্রাসার মওলানা শিক্ষক হযরত আলী জিহাদী দাবি করেন প্রতিষ্ঠানের কমিটির সিন্ধান্ত নিয়েই গাছ কাটা হয়েছে।
উপজেলা বন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানান, মাদরাসাটির কর্তৃপক্ষ গাছ কাটা বিষয়ে তার বিভাগকে কোন কিছুই জানায়নি।
এর আগের এই মাদ্রাসার সুপারের বিরুদ্ধে প্রায় ৩ লাখ টাকার শতবর্ষীয় পুরাতন গাছ বিক্রির অভিযোগ রয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বলেন বিষয়টি তা জানা নেই। মাদরাসাটির কর্তৃপক্ষ সরকারী উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়া এবং বন বিভাগকে না জানিয়ে এভাবে গাছ কাটতে পারে না।
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৫-০৯-২০১৯ ০৮:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 867 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ