বাংলাদেশ ফাইনালে সানজিদার ব্যাটে
০৩ মে, ২০২৬ ০৮:২৫ পূর্বাহ্ন

  

বাংলাদেশ ফাইনালে সানজিদার ব্যাটে

নিউজরুম
০৫-০৯-২০১৯ ০৬:১৯ অপরাহ্ন
বাংলাদেশ ফাইনালে সানজিদার ব্যাটে

আয়ারল্যান্ডকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে উঠে গেল বাংলাদেশের মেয়েরা। বৃহস্পতিবার ড্যান্ডিতে অনুষ্ঠিত সেমিফাইনালের এ ম্যাচে মাত্র ৮৫ রানে অল আউট হয় আইরিশরা। যা ৯ বল ও ৪ উইকেট হাতে রেখেই টপকে যায় সালমা বাহিনী।

 

এদিন জয়ের জন্য ৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৩০ রানেই ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সেখান থেকে রিতু মনিকে নিয়ে বিপর্যয় সামলে নেন সানজিদা ইসলাম। ৩৮ রানের জুটি গড়ে রিতু আউট হলেও বাকি পথটুকু একাই পাড়ি দিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন সানজিদা। তার অপরাজিত ৩২ রানের সুবাদেই ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। উঠে যায় ফাইনালে।

 

সানজিদার ৩৭ বলের ম্যাচ জয়ী ইনিংসে ছিল তিনটি চারের মার। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান করেন রিতু মনি। এছাড়া ১৩ রান আসে ওপেনার মুরশিদা খাতুনের ব্যাট থেকে। এদিকে, এই জয়ের ফলে চার ম্যাচের চারটিতেই জিতলো সালমারা।

 

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের মেয়েদের বোলিং তোপের মুখে পড়ে আইরিশরা। মাত্র ৬ রানেই হারিয়ে ফেলে ২ উইকেট। যে বিপর্যয় থেকে আর ফিরতে পারেনি তারা। নিয়মিতভাবে উইকেট তুলে নিয়ে শেষ পর্যন্ত ৮৫ রানেই আইরিশ নারীদের গুড়িয়ে দেয় বাংলাদেশ।

 

দলের পক্ষে যৌথভাবে সর্বোচ্চ ২৫ রান করে সংগ্রহ করেন ক্যাপ্টেন লাউরা ডেলানি ও এইমিয়ার রিচার্ডসন। অন্যদিকে, টাইগ্রেসদের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট দখল করেন ফাহিমা খাতুন। চার ওভারে ১৮ রান দেন তিনি। এছাড়া জাহানারা, নাহিদা, সালমা ও রিতু প্রত্যেকে একটি করে উইকেট লাভ করেন।        


নিউজরুম ০৫-০৯-২০১৯ ০৬:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 294 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com