বানরের বাধায় বিয়ে হচ্ছে না মেয়েদের!
০৫ মে, ২০২৬ ০৭:২১ অপরাহ্ন

  

বানরের বাধায় বিয়ে হচ্ছে না মেয়েদের!

ডেস্ক রিপোর্টঃ
০৫-০৯-২০১৯ ০২:৪৯ পূর্বাহ্ন
বানরের বাধায় বিয়ে হচ্ছে না মেয়েদের!

মেয়ে দেখতে ভাল। পড়াশোনাও করেছে। বিয়ের কথা বার্তাও ঠিকঠাক। বরপক্ষ-কনেপক্ষ রাজি বিয়েতে। বিয়ের প্রস্তুতিতে কোনো ত্রুটি নেই। তা সত্ত্বেও বিয়ে হচ্ছে না এক গ্রামের মেয়েদের।

এর কারণও অবাক করার মতো। জানলে অবাক হবেন আপনিও। ভারতের বিহার রাজ্যের ভোজপুরের রতনপুর গ্রামের তরুণীদের বিয়ে হচ্ছে না। কারণ তাদের বিয়েতে বাধ সাধছে শুধুমাত্র একদল বানর।

কলকাতার সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়, বিহারের রাজধানী পাটনা শহর থেকে মাত্র ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত ভোজপুরের রতনপুর গ্রাম। রাস্তাঘাট মোটের উপর মন্দ নয়। উন্নতির আলো এক্কেবারে পৌঁছায়নি, তাও বলা যাবে না। তবে এই গ্রামে মূল সমস্যা বাঁদর।

প্রায়শই এলাকায় তাণ্ডব চালায় বানররা। গ্রামবাসীদের কাছে ত্রাস বানর। আঁচড়ানো, কামড়ানোর মতো অত্যাচারের ঘটনা লেগেই আছে। গ্রামের লোকেরা আতঙ্কে প্রায় কাঁটা হয়েই থাকেন। বুঝে শুনে পা ফেলেন গ্রামবাসীরা।

বাইরে থেকে আসা লোকজনেরা যদিও এত কিছু জানেন না। তাই আচমকাই গ্রামে এসে একবার হামলার শিকার হন একদল মানুষ। তারা গ্রামে এসেছিলেন বরযাত্রী হিসাবে। হইচইয়ের ফলে বিরক্ত হয় বানরেরা। একেবারে ঝাঁপিয়ে পড়ে বরযাত্রীদের ওপর।

বানরদের হামলায় নিহত হন অনেকে। পণ্ড হয়ে যায় বিয়ে। হামলায় জখমদের ভর্তি করা হয় হাসপাতালে। ওই ঘটনার পর থেকে রতনপুর গ্রামে ছেলের বিয়ে দিয়ে আর বিপদ ডেকে আনতে চান না কেউই। তাই নিরুপায় অবস্থা কন্যাদায়গ্রস্ত বাবাদের।

তাদের বক্তব্য, কেউ বরযাত্রী নিয়ে আসতে রাজি হচ্ছেন না। তাই আমাদের মেয়েদের বিয়ে হচ্ছে না। ওরা কুমারী থেকে যাচ্ছে।

বানরদের উৎপাতে অতিষ্ঠ গ্রামবাসীরা। মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে বাধ্য হয়ে বনদফতরের দ্বারস্থ হয়েছেন তারা। কবে বানরের কবল থেকে মুক্তি পায় গ্রাম, এখন সেদিকেই তাকিয়ে সবাই। সূত্র: সংবাদ প্রতিদিন


ডেস্ক রিপোর্টঃ ০৫-০৯-২০১৯ ০২:৪৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 769 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com