যেসব ফলের জুস ডেঙ্গু রোগীদের জন্য উপকারি
২৪ এপ্রিল, ২০২৬ ০৩:১২ অপরাহ্ন

  

যেসব ফলের জুস ডেঙ্গু রোগীদের জন্য উপকারি

ডেস্ক রিপোর্টঃ
০৫-০৯-২০১৯ ০২:৪৫ পূর্বাহ্ন
যেসব ফলের জুস ডেঙ্গু রোগীদের জন্য উপকারি

সারা দেশে কমে এসেছে ডেঙ্গুর প্রকোপ। তবে এখনও অনেক রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। আবার অনেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছেন।

ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার ডিম পাড়ার উপযোগী স্থানগুলোকে পরিষ্কার রাখতে হবে। এ ছাড়া মশক নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তবে ডেঙ্গু থেকে বাঁচতে হলে সবার আগে প্রয়োজন সচেতনতা।

ডেঙ্গুজ্বর ভালো হয়ে গেলে শরীর থেকে ভাইরাস আস্তে আস্তে বিদায় নিতে থাকে। তবে ডেঙ্গু একাধিক বার হতে পারে। খবর-বিবিসি

তাই জ্বর ভালো হওয়ার পরে রোগীর যত্ন নিতে হবে । এ ছাড়া মিষ্টি কুমড়া, লেবুর রস, আমলকী ও ডালিমসহ বিভিন্ন ধরনের ভিটামিন সি জাতীয় ফলের শরবত রোগীর জন্য খুবই উপকারী। এ ছাড়া ডেঙ্গু রোগীর জন্য ডাবের পানি খুবই উপকারী।

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন আমলকীর জুস।

উপকরণ

আমলকী চারটি, গোলমরিচের গুঁড়া সামান্য, মধু এক চা চামচ, বরফ কুচি পাঁচ চা চামচ এবং পানি দুই কাপ।

প্রস্তুত প্রণালি

প্রথমে আমলকী থেঁতলে নিয়ে এর সঙ্গে গোলমরিচের গুঁড়া মিশিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এবার এতে দুই কাপ পানি দিয়ে এক মিনিট ব্লেন্ড করুন।

এর পর একটি গ্লাসে ঢেলে এর সঙ্গে মধু মিশিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন। ইফতারের সময় ফ্রিজ থেকে বের করে এর ওপর বরফ কুচি ছড়িয়ে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন ভিন্ন স্বাদের আমলকীর জুস।


ডেস্ক রিপোর্টঃ ০৫-০৯-২০১৯ ০২:৪৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 524 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com