বেলকুচিতে অসুস্থ ভ্যান শ্রমিককে আর্থিক সহায়তা দিলেন শ্রমিক ইউনিয়ন (ভিডিও সহ) জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে অসুস্থ ভ্যান শ্রমিক এনামুল হককে অার্থিক সহায়তা প্রদান করলেন বেলকুচি উপজেলা পৌরসভাসহ রিক্সা ও রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ (রেজিঃ নং ৮১৭)।
বুধবার বিকালে বেলকুচি চালা বাস স্ট্যান্ড সংলগ্ন উকাত শ্রমিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এই অার্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক রমজান সিকদার, যুগ্ম সাধারন সম্পাদক শাহ আলম মন্ডল, প্রচার সম্পাদক আব্দুল্লা মিয়া সদস্য হেলাল উদ্দিন সহ অন্যান্য শ্রমিকেরা।
উল্লেখ্য অসুস্থ ভ্যান চালক এনামুল হক বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের উত্তর চন্দনগাঁতি গ্রামের মৃত মোকবুল হোসেন আকন্দের ছেলে। প্রায় ৩ মাস পার্বে সড়ক দূর্ঘটনার কবলে পড়ে ডান পা ভেঙ্গে যায়। পরবর্তীতে সাহায্যে আবেদন করলে তাকে শ্রমিক ইউনিয়ন থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৪-০৯-২০১৯ ০৭:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 765 বার দেখা হয়েছে।