উল্লাপাড়ায় মাদকাসক্ত ৪ আওয়ামী লীগ নেতার জেল জরিমানা
০৭ মে, ২০২৬ ০৬:০৫ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় মাদকাসক্ত ৪ আওয়ামী লীগ নেতার জেল জরিমানা

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৪-০৯-২০১৯ ০৬:৫১ অপরাহ্ন
উল্লাপাড়ায় মাদকাসক্ত ৪ আওয়ামী লীগ নেতার জেল জরিমানা

উল্লাপাড়া  প্রতিনিধিঃ উল্লাপাড়ায় ৪ মাদকাসক্ত আওয়ামী লীগ নেতাকে কারাদন্ড দিলেন ভ্রাম্যমান আদালত। গতকাল রাত ১০টার দিকে উপজেলার হাটিকুমরুলে নর্থভিলা হোটেল এন্ড রেস্টুরেন্টের ৩০৮ নম্বর কক্ষে মাদক সেবনের খবর পেয়ে উল্লাপাড়া উপজেলা নিবার্হী কর্মকতার্ (ইউএনও) মোঃ আরিফুজ্জামানের নেতৃত্বে র‌্যাব-১২ এর সদস্যরা সেখানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে।

 

এসময় র‌্যাব সদস্যরা মাদকসহ ৪ আওয়ামী লীগ নেতাকে আটক করে। আদালতের সাজাপ্রাপ্ত নেতারা হলেন, হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, একই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরমান হোসেন, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম লিখন ও সদস্য রুহুল আমিন। উল্লিখিত নেতাদেরকে ৬মাস করে কারাদন্ড এবং ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। ইউএনও মোঃ আরিফুজ্জামান ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে এ রায় প্রদান করেন।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৪-০৯-২০১৯ ০৬:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1635 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com