বেলকুচিতে পুষ্টি বিষয়ক সচেতনামূলক সভা অনুষ্ঠিত
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৪-০৯-২০১৯ ০৪:৩৭ অপরাহ্ন
|
|
বেলকুচিতে পুষ্টি বিষয়ক সচেতনামূলক সভা অনুষ্ঠিত
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে পুষ্টি বিষয়ক জন সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
উক্ত জন সচেতনামূলক আলোচনা সভায় সিরাজগঞ্জের স্থানীয় সরকারের উপ-পরিচালক শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রাধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, ডেপুটি সিভিল সার্জন সাইফুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোহাম্মাদ সেলিম রেজা, বেলকুচি উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) আফসানা ইয়াছমিন, ভেটেনারী সার্জন ডাঃ রেহানা খাতুন, রাজাপুর ইউপি চেয়ারম্যান সনিয়া সবুর আকন্দ, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজা আমিন, ম্যানেজিং কমিটির সভাপতি রশিদ ভূইয়াসহ আরও অনেকে।
আলোচনা শেষে স্কুলের শিক্ষার্থীদেরকে এক বেলা পুষ্টিকর খাবার হিসাবে দুধ ও ডিম খাওয়ানো হয়।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৪-০৯-২০১৯ ০৪:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 750 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ