শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৩-০৯-২০১৯ ০৮:০৭ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষীক সম্মেলন অনুষ্ঠিত হয় । সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম ।
সম্মেলনের প্রথম অধিবেশনে পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জনাব তানভীর ইমাম এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শফি, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মারুফ বিন হাবিব, যুগ্ন আহবায়ক অধ্যাপক ইদ্রিস আলী, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল প্রমুখ
দ্বিতীয় অধিবেশনে পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে ২৩৬জন কাউন্সিলরের গোপন ভোটের মাধ্যমে এসএম রাশেদুল হাসান সভাপতি ও আলামিন সরকারকে সাধারন সম্পাদক নির্বাচিত হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com