নাগরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) শুরু
০৩ মে, ২০২৬ ১০:২৩ পূর্বাহ্ন

  

নাগরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) শুরু

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
০৩-০৯-২০১৯ ০৭:৫২ অপরাহ্ন
নাগরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) শুরু

মাসুদ রানা, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে উদ্বোধন করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭ )- ২০১৯ এর ইউনিয়ন পর্যায়ের খেলা। মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা ক্রীড়া সংস্থা উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ ফুটবল টূর্ণামেন্টের আয়োজন করে। টাঙ্গাইলের জেলা প্রশাসক মো.শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টূর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন।

নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা জিএম ফুয়াদ মিয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি টাঙ্গাইলের জেলা প্রশাসক মো.শহীদুল ইসলাম বলেন,স্বাধীন রাষ্ট্র গঠনে জাতির পিতার ত্যাগ ও অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রতিবছরই দেশব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর অবদানের কথা স্মরণ করে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, 'আমার বিশ্বাস, এ ধরনের আয়োজন দেশে আগামী দিনে জাতীয় মানের খেলোয়াড় তৈরিতে সাহায্য করবে। এছাড়া আমি বিশ্বাস করি এ প্রতিযোগিতা তরুণ সমাজকে আরও বেশি সুস্থ, সবল ও কর্মঠ করে গড়ে তুলবে। এ টূর্ণামেন্ট থেকে প্রতিভাবান খেলোয়াড় খুজে বের করে বিদেশে ট্রেনিংয়ের কর্মসূচী গ্রহন করেছে সরকার।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসমীন মনিরা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, ছামিনা বেগম শিপ্রা, নাগরপুর থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. আনিসুর রহমান, মতিয়ার রহমান মতি, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, মোকনা ইউপি চেয়ারম্যান আতোয়ার রহমান কোকা, মামুদনগর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, নাগরপুর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহম আলী প্রমূখ। উল্লেখ্য নাগরপুর উপজেলার ১২ টি ইউপি দল এ টূর্ণামেন্টে অংশ গ্রহন করবে। আগামী ১৪ সেপ্টেম্বর এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় মামুদনগর ইউপি একাদশ ১-০ গোলে নাগরপুর ইউপি একাদশকে পরাজিত করে।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ০৩-০৯-২০১৯ ০৭:৫২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 356 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com