কামারখন্দে অস্ত্র ও ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি রাজু গ্রেফতার খাইরুল ইসলামঃ সিরাজগঞ্জে কামারখন্দে রাম দা ও ইয়াবাসহ রাজু আহম্মেদ (২৭) নামে এক শীর্ষ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোররাতে উপজেলার বড় পাকুরিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক রাজু আহম্মেদ উপজেলার চালা এলাকার আব্দুল করিমের ছেলে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল ইসলাম জানান, রাজু আহম্মেদ একাধিক মাদক মামলার আসামী। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে বড় পাকুরিয়ায় তার শশুরবাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ৫৩ ইঞ্চি রাম দা ও ১০পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আগেরও আরও ৬টি মামলা বিচারাধীন রয়েছে।
মোঃ খায়রুল ইসলাম ০৩-০৯-২০১৯ ০৭:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 2087 বার দেখা হয়েছে।