বেলকুচিতে কৃষকদের মাঝে মাসকলাইয়ের বীজ ও সার বিতরন
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৩-০৯-২০১৯ ০২:১৬ পূর্বাহ্ন
|
|
বেলকুচিতে কৃষকদের মাঝে মাসকলাইয়ের বীজ ও সার বিতরন
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে প্রান্তিক চাষিদের মাঝে ডাল ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে মাসকালাই এর বীজ ও সার বিতরন করা হয়েছে।
সোমবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হতে ডাল ফসলের আবাদ বৃদ্ধির জন্য প্রনোদনা কর্মসূচির আওতায় ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুব আলী শেখ। আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এস এম সাইফুর রহমান, কৃষি অফিসার কল্যান প্রশাদ পাল, কৃষি সম্প্রসারণ অফিসার, উপসহকারি কৃষি অফিসার সহ প্রান্তিক কৃষক বৃন্দ।
কৃষি অফিসার জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করার জন্য কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় কৃষকদের ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার বিতরন করা হয়।
যথাযথ নিয়ম অনুযায়ী উচ্চ ফলনশীল এই মাসকলাই ফসলের চাষাবাদ করার পরামর্শ প্রদান করা হয়।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৩-০৯-২০১৯ ০২:১৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 476 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ