বেলকুচিতে মা ও শিশু বিষয়ক স্ট্যান্ডিং কমিটির আলোচনা সভা
২৫ এপ্রিল, ২০২৬ ১১:৫৪ অপরাহ্ন

  

বেলকুচিতে মা ও শিশু বিষয়ক স্ট্যান্ডিং কমিটির আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৩-০৯-২০১৯ ০১:৪৮ পূর্বাহ্ন
বেলকুচিতে মা ও শিশু বিষয়ক স্ট্যান্ডিং কমিটির আলোচনা সভা
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে মা ও শিশু বিষয়ক স্ট্যান্ডিং কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এস এম সাইফুর রহমানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান রত্না খাতুন, সহকারী কমিশনার (ভূমি) আফসানা ইয়াছমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা কাস্মীর সুলতানা, সমাজসেবা কর্মকর্তা জেলহোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা লায়লা তানজুমান্দ বানু, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, কমিটি ফর ডেভেলপমেন্টের উপজেলা কো-অরডিনেটর শাহিনুজ্জামান, থানা উপ-পরিদর্শক মেহেদী হাসানসহ আরও অনেকে। এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, শিশুদের শক্তিশালী অ্যাডভোকেসির জন্য উপজেলার স্থায়ী কমিটির সহয়তায় শিশুদের ইস্যুগুলোর সাথে সরাসরি যুক্ত বিষয়গুলো উপস্থাপন, চ্যালেনঞ্জ সমূহ ও উত্তরনের উপায় স্থানীয় সরকারের ভূমিকা  ও শিশুদের শক্তিশালী অ্যাডভোকেসি ও ভবিষ্যৎ পরিকল্পনায় উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের ভূমিকা তুলে ধরেন।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৩-০৯-২০১৯ ০১:৪৮ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 457 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com