বেলকুচিতে বন্যায় ক্ষতিগস্ত কৃষকদের মাজে ধানের চারা বিতরণ
২৪ এপ্রিল, ২০২৬ ১০:৫১ অপরাহ্ন

  

বেলকুচিতে বন্যায় ক্ষতিগস্ত কৃষকদের মাজে ধানের চারা বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০১-০৯-২০১৯ ১০:০৫ অপরাহ্ন
বেলকুচিতে বন্যায় ক্ষতিগস্ত কৃষকদের মাজে ধানের চারা বিতরণ
জহুরুল ইসলাম: বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করার জন্য কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ৫ একর জমিতে রোপা আমন ধানের চারা উৎপাদন করে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০৩ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ধানের চারা বিতরন করা হয়। রবিবার বিকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কলাগাছী গ্রামের বীজতলা থেকে উফশী জাতের রোপা আমন ধানের চারা (স্বল্প জীবনকাল বিশিষ্ট বিনা ধান ৭) বিতরণ করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কল্যাণ প্রসাদ পাল, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রশিদ শামীম সহ গণ্যমন্য ব্যাক্তিগণ। কৃষি অফিসার কল্যাণ প্রসাদ পাল এই প্রতিবেদককে বলেন, বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগস্ত কৃষকদের সহায়তার জন্য কৃষি পূনর্বাসন কর্মসূচির আওতায় ৩০৩ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে রোপা আমন ধানের চারা (স্বল্প জীবনকাল বিশিষ্ট বিনা ধান ৭) বিতরণ করা হয়। এই ধান কাটার পরপরই এসব জমিতে সরিষা চাষাবাদ করা সম্ভব। ফলে কৃষক বন্যার করনে যে ক্ষতির সম্মুখীন হয়েছে তা কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবেন। তিনি আরও জানান, আগামীতে সরিষা, গম, ভুট্টা, মাসকলাই, তিল এবং মুগ চাষ করার জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন অব্যাহত থাকবে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০১-০৯-২০১৯ ১০:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1001 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com