শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০১-০৯-২০১৯ ০৭:০৯ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকালে তাড়াশ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এদিকে বিকাল ৪টার দিকে সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে জিকেএস সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা বিএনপির সহসভাপতি আলহাজ আবুল কাসেম সরকার, মোয়াজ্জেম হোসেন গোলাপ, খন্দকার আবু সাইদ, যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুর রহমান, জয়নুল আবেদীন মাহবুব, যুব নেতা খন্দকার সাইফুল ইসলাম, সেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ আলী মাস্টার, সিরাজগঞ্জ জেলা ছাত্র দলের সহ-সভাপতি খন্দকার শাফি জাহাঙ্গীর ,উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মিলন খাঁন, সাংগঠনিক সম্পাদক শুকুর মির্জাসহ আরো অনেকেই।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com