কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় সিরাজগঞ্জে মাসকলাইয়ের বীজ ও সার বিতরন
২৪ এপ্রিল, ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন

  

কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় সিরাজগঞ্জে মাসকলাইয়ের বীজ ও সার বিতরন

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০১-০৯-২০১৯ ০৪:৩৫ অপরাহ্ন
কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় সিরাজগঞ্জে মাসকলাইয়ের বীজ ও সার বিতরন

ষ্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জ সদরে প্রণোদনা কর্মসুচীর আওতায় খরিপ-২ এ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সিরাজগ্ঞ্জ সদর কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষি অফিস কৃষক প্রশিক্ষণ হলরুমে সিরাজগঞ্জ সদর ইউএনও সরকার মোহাম্মদ রায়হান এর সভাপত্বিতে কৃষি প্রণোদনার উপকরন বিতরন উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ হাবিবুল হক, সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন, উপজেলা ভাইসচেয়ারম্যান নাসিম রেজানুর (দিপু), মহিলা ভাইস চেয়ারম্যান হাসনা হেনা ও সিরাজগঞ্জ জেলা কৃষকলীগের সভাপতি রাফি খন্দকার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রোস্তম আলী। 
এ সময় প্রধান অতিথি বলেন,সাম্প্রতিকবন্যায় জেলায় কৃষিতে যে ক্ষতিতা পুষিয়ে নিতে সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার প্রদানের উদ্যোগ নিয়েছে। বিভিন্ন ধরনের ফসলের প্রণোদনা পর্যায় ক্রমে প্রদান করা হবে। যথাযথভাবে বাস্তবায়ন করে ক্ষতি পুষিয়ে নিতে কৃষককে আহবান জানান।  
প্রথম ধাপে প্রণোদনা কর্মসুচীর আওতায় ৩০০জন কৃষকের মাঝে মাসকলাইয়ের বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়। প্রত্যেক কৃষক এক বিঘা জমির জন্য মাসকলাই বীজ ৫ কেজি, ডিএপি ১০ কেজি ও এমওপি ৫ কেজি করে পাবেন।

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০১-০৯-২০১৯ ০৪:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 432 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com