তাড়াশে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
০৭ মে, ২০২৬ ১২:১৬ পূর্বাহ্ন

  

তাড়াশে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০১-০৯-২০১৯ ০৪:১৮ অপরাহ্ন
তাড়াশে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে রুবেল হোসেন (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রুবেল হোসেন ওই গ্রামের আমজাদ হোসেনের ছেলে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থল উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের আড়ংগাইল গ্রামের পশ্চিম পাড়ার একটি আমবাগান থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে । পরে ময়না তদন্তের জন্য ওই লাশ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান নিশ্চিত করেছেন ।

 

 

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাতে রুবেলের সাথে তার স্ত্রীর পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। রোববার ভোরে সে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে বাড়ির পাশে একটি আম বাগানে তার গলায় রশি পেছানো ঝুলন্ত লাশ দেখে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করেন। এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে । ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০১-০৯-২০১৯ ০৪:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 634 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com