নাগরপুরে বিএনপি’র ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
০৯ নভেম্বর, ২০২৬ ০১:০১ পূর্বাহ্ন

  

নাগরপুরে বিএনপি’র ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
০১-০৯-২০১৯ ০৩:০৭ অপরাহ্ন
নাগরপুরে বিএনপি’র ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মাসুদ রানা,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ নানা অনুষ্ঠান মালার মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপি রবিবার (০১ সেপ্টেম্বর) সকালে বিএনপির দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক এম এ সালামের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আহাম্মদ আলী রানার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক সাবেক মন্ত্রী এ্যাড. গৌতম চক্রবর্তী। এ সময় আরো বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম আহবায়ক মো. হাবিবুর রহমান হবি, ছাত্রদলের সাবেক সভাপতি মো.ফারুক আহাম্মেদ খান, যুবদলের আহবায়ক ফনির হোসেন ভূইয়া, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম দীপন, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি গোলাম মোস্তফা গোলাম, সাধারন সম্পাদক জিহাদ হোসেন ডিপটি, স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক আবুল কাসেম মানিক, নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের সভপতি জাহিদ হাসান, সাধারন সম্পাদক মীর রাসেল প্রমুখ। এ সময় উপজেলা বিএনপিসহ বিভিন্ন ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ০১-০৯-২০১৯ ০৩:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 380 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com