হাটিকুমরুল হাইওয়ে থানার সামনে অটো ও লেগুনা শ্রমিকদের মহাসড়ক অবরোধ
০৫ মে, ২০২৬ ০৫:০৩ অপরাহ্ন

  

হাটিকুমরুল হাইওয়ে থানার সামনে অটো ও লেগুনা শ্রমিকদের মহাসড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
০১-০৯-২০১৯ ০২:৪৭ অপরাহ্ন
হাটিকুমরুল হাইওয়ে থানার সামনে অটো ও লেগুনা শ্রমিকদের মহাসড়ক অবরোধ
সলঙ্গা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলঙ্গা থানার অটো ভ্যান শ্রমিক ও লেগুনা শ্রমিকরা দীর্ঘদিন ধরে মহাসড়কে তাদের যানবাহন প্রশাসন চলাচল করতে নিষেধ করায় দীর্ঘদিন ধরে মানবেতর জীবন যাপন করছে বলে আজ রবিবার সকাল ১১টায় হাটিকুমরুল হাইওয়ে থানার মুল ফটকের সামনে মহাসড়কে হাজার হাজার মালিক, শ্রমিকেরা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন। শ্রমিক নেতাদের দাবী মহাসড়কে তাদের এ যানবাহন গুলো চলাচল করতে না দেওয়ায় পরিবার পরিজন নিয়েদীর্ঘদিন ধরে মানবেতর জীবন যাপন করছে। এ ঘটনা জানতে পেরে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ জেড জেড তাজুল হুদা ও হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আকতারুজ্জামান এবং হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা হেদায়েতুল আলম( আলম রেজা) উপস্থিত হয়ে বিক্ষোভ কারীদের অবরোধ তুলে নেয়ার অনুরোধ জানান। মহাসড়কে থ্রী হুইলার চলাচলে সরকারী ভাবে নিষেধাজ্ঞা আছে বলে তারা জানান। এর পরও ভুক্তভোগী শ্রমিকদের বিষয়টি নিয়ে প্রশাসনের উর্দ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেন। পরে আন্দোলন কারীরা আজ বিকেলের মধ্যেই সুষ্ঠ সমাধানের আশায় ১৫মিঃ অবরোধের পর রোডের গোলকপুর সিনিয়র ফাজিল মাদ্রাসায় গিয়ে অবস্থান নেয় বলে এ রিপোর্টজা লেখা পর্যন্ত জানা গেছে।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ০১-০৯-২০১৯ ০২:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1075 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com