টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪
১২ মে, ২০২৬ ০২:১৮ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪

নিউজরুম
২৮-০৭-২০২০ ০৬:১৪ অপরাহ্ন
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪

 কক্সবাজারের টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে টেকনাফের খারাংখালী এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ।

ওসি জানান, টেকনাফের খারাংখালী এলাকায় ইয়াবার লেনদেন নিয়ে দু’গ্রুপের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় মাদক কারবারিরা।

পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক সময় মাদক কারবারিরা পিছু হটলে ঘটনাস্থলে চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া যায়। পরে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা, ২টি দেশীয় অস্ত্র ও ৮ রাউন্ড গুলি জব্দ করেছে। নিহতদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা রয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান প্রদীপ কুমার দাশ।


নিউজরুম ২৮-০৭-২০২০ ০৬:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 195 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com