চৌহালীতে এরশাদের চেহলাম ও দোয়ামাহফিল অনুষ্ঠিত
২৮ জুন, ২০২৬ ০২:৩৪ অপরাহ্ন

  

চৌহালীতে এরশাদের চেহলাম ও দোয়ামাহফিল অনুষ্ঠিত

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
৩১-০৮-২০১৯ ০৬:১১ অপরাহ্ন
চৌহালীতে এরশাদের চেহলাম ও দোয়ামাহফিল অনুষ্ঠিত
চৌহালীপ্রতিনিধিঃ সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের চেহলাম ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৩১ আগষ্ট) বাদ আছর উপজেলার চরজাজুরিয়া দাখিল মাদ্রাসা মাঠে উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ রফিকুল ইসলাম খাঁনের সভাপতিত্বে এইচ এম এরশাদের কুলখানি অনুষ্ঠিত হয় ৷ এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি মাওঃ মোঃ আবুল বাশার , মোঃ সাইফুল ইসলাম,মোঃ হারুনার রশিদ মাষ্টার, মোঃ কালাচান মেম্বর সহ সহযোগি সংগঠনের নেতা কর্মী ও এলাকার মান্যগন্য ব্যক্তিবর্গ ৷ পরে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয় ৷ এরশাদ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর ১৪ জুলাই ৮৯ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার বেলা ২টা ২৯ মিনিটে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হয় এরশাদের জানাজা। পরে বিকেল ৫টা ৪০ মিনিটে পল্লী নিবাসে এরশাদকে দাফন করা হয়।

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ৩১-০৮-২০১৯ ০৬:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 534 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com