গুড নেইবারস্ এর উদ্দ্যোগে মাসিক স্বাস্থ্যবিধি ক্যাম্পেইন
০৫ মে, ২০২৬ ০৬:০৩ অপরাহ্ন

  

গুড নেইবারস্ এর উদ্দ্যোগে মাসিক স্বাস্থ্যবিধি ক্যাম্পেইন

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
৩১-০৮-২০১৯ ০১:২৯ অপরাহ্ন
গুড নেইবারস্ এর উদ্দ্যোগে মাসিক স্বাস্থ্যবিধি ক্যাম্পেইন

সলঙ্গা   প্রতিনিধিঃ সলঙ্গা থানার নলকা সিডিপির আয়োজনে মেয়েদের মাসিক স্বাস্থ্যবিধি ক্যাম্পেইন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহঃবার বেলা ১২টায় এরান্দহ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বক্তাগন মেয়েদের ঋতুস্রাব কালিন স্বাস্থ্যসেবা, সেনেটারী প্যাড ব্যবহার, পরিস্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধির উপর গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা করেন।

বিদ্যালয়ের সভাপতি প্রভাষক কাউছার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান। হেল্থ অফিসার মরিয়ম ইয়াসমিন এর পরিচালনায় সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, নলকা সিডিপির ম্যানেজার মি. কর্নেল কস্তা, হেড অফিস ইনচার্জ মি. প্রসেনজিৎ মোল্লা, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, ইউপি সদস্যা চামেলী খাতুন, ডাঃ গোলাম রব্বানী, ফ্যাসিলিটিটর রেজাউল করিম, ফ্যাসিলিটিটর তাসলিমা পারভীন লিমা, অবসর প্রাপ্ত শিক্ষক হাসান আলী, ফজল করিম, রফিকুল ইসলাম প্রমুখ। শেষে নাস্তা বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ৩১-০৮-২০১৯ ০১:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 452 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com