শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ৩০-০৮-২০১৯ ০৬:২৪ অপরাহ্ন |
মাসুদ রানা,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ আগষ্ট মাস শোকের মাস। সারা মাসব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ নানাবিধ কর্মসূচী পালন করে থাকে। এরই অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করে। শুক্রবার (৩০ আগষ্ট) সকালে উপজেলার সলিমাবাদ ইউনিয়ন কমপ্লেক্স ভবনে এ আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।
১৯৭৫ সালের ১৫ আগষ্ট সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। সলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কেবি খানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ কামাল হোসেন, মো. আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম অপু, জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর প্রমূখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com