শিরোনামঃ
আব্দুল জলিল ৩০-০৮-২০১৯ ০৪:১৮ অপরাহ্ন |
কাজিপুর প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার প্রথিতযশা বাউল একাডেমি নাটুয়ারপাড়ার প্রতিষ্ঠাতা সম্পাদক শহিদুল ইসলাম আর নেই। তিনি গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসতাপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না---- রাজেউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজে অফিস সহকারি পদে কর্মরত ছিলেন। মনে প্রাণে সমাজ দরদী ও সংস্কৃতির ধারক শহিদুল ইসলামের মৃত্যুতে কাাজিপুরের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার বাদ জুম্মা মরহুমের জানাজা নামাজ চালিতাডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে। পরে তাকে ওই গ্রামেরই কবরস্থানে দাফন করা হয়।
শহিদুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়েছেন কাজিপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মোজাম্মেল হক বকুল সরকার, বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রিয় কমিটির সভাপতি আলহাজ্ব শেখ শাহ আলম, কাজিপুর সাহিত্য পরিষদের সভাপতি সাইফুল ইসলাম পলাশী, সাধারন সম্পাদক ও অনুশলীন একাডেমির সভাপতি আবদুল জলিল, সাধারন সম্পাদক আল মামুন খোকন, মনপুরা সাংস্কৃতিক সংঘের পরিচালক একে লিটন, বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের মাইজবাড়ি শাখার সভাপতি সুলতান মাহমুদ, সোনামুখী শাখার সভাপতি চঞ্চল ভৌমিক প্রমূখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com