শিরোনামঃ
নিউজরুম ২৯-০৮-২০১৯ ০৫:১২ অপরাহ্ন |
আইসিসি এবং ভারতের মাঝে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এটা সবাই জানে। ভারত শক্তিধর দেশ বলে আইসিসি থেকে সুবিধাও পায় বেশি। তবে গত ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে আইসিসি চক্ষুশূল হয়ে গিয়েছিল ভারতীয় সমর্থকদের। কারণ কিংবদন্তি শচীন টেন্ডুলকার এবং ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নায়ক বেন স্টোকসের যুগলবন্দি ছবিসহ একটি টুইট। সেই টুইটের ক্যাপশনটাই আগুন জ্বালিয়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে। এবার সেই টুইট আবারও পোস্ট করে আগুনে ঘি ঢালল আইসিসি।
শুধু ভারত নয়, সারা বিশ্বের অনেক ক্রিকেটপ্রেমীর কাছেই শচীন টেন্ডুলকার সর্বকালের অন্যতম সেরা। ভারতের ক্রিকেটপ্রেমীদের কাছে তিনি 'ঈশ্বর' সমতূল্য। তবে স্টোকসের অসাধারণ ৮৪ রানে ভর করে ইংল্যান্ড বিশ্বকাপ জেতার পর টেন্ডুলকারের কাছ থেকে ম্যাচসেরার পুরস্কার নেন স্টোকস। সেই ছবি টুইটারে পোস্ট করে আইসিসি ক্যাপশন দিয়েছিল- 'সর্বকালের সেরা ক্রিকেটার—এবং শচীন টেন্ডুলকার।' এতেই চটে যান শচীন ভক্তরা। তাদের মতে, আইসিসি স্টোকসের সঙ্গে তুলনা করে শচীনকে ছোট করেছে। তাই বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার ওপর তারা ক্ষোভ ঝেড়ে দেন।
এরপর কেটে গেছে প্রায় দেড় মাস। গত রবিবার অ্যাশেজ সিরিজের হেডিংলি টেস্টে অতিমানবীয় ইনিংস খেলে বিশ্বকে চমকে দিয়েছেন বেন স্টোকস। তার ১৩৫* রানের সুবাদে ১ উইকেটের অকল্পনীয় জয় পেয়েছে ইংল্যান্ড। এরপর আইসিসি টুইট করেছে গত বিশ্বকাপেটেন্ডুলকারের কাছ থেকে স্টোকসের ম্যাচসেরার পুরস্কার নেওয়ার ছবিটি, সঙ্গে রয়েছে আগের ক্যাপশনও। আর তার ওপরে নতুন ক্যাপশন, 'আগেই বলেছিলাম।' বলা বাহুল্য যে, আইসিসির ওই টুইটের পর নতুন করে সমালোচনার ঝড় তুলেছে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে এক কথায় ধুয়ে দিয়েছে তারা। শচীনকে ইচ্ছাকৃতভাবে অপমান করছে আইসিসি- এমন দাবিও করেছেন অনেকে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com