শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৮-০৮-২০১৯ ০৮:৪৭ অপরাহ্ন |
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ বুধবার উল্লাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হয়েছে ৩দিন ব্যাপী ভ্রাম্যমান বইমেলা। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্র এই বই মেলার আয়োজন করেছে। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান এই ভ্রাম্যমান বইমেলার উদ্বোধন করেন। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত এ মেলা বেলা ১১ টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। ভ্রাম্যমান বইমেলার ইনচার্জ মোঃ আব্দুল মালেক জানান, বিশেষতঃ শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহী করতে এবং পাঠক সৃষ্টির লক্ষ্যে বিশ্বসাহিত্য কেন্দ্র ২০১৭ সালের জুলাই মাস থেকে দেশব্যাপী এই ভ্রাম্যমান বই মেলার আয়োজন শুরু করেছে। গোটা দেশে সারাবছর ধরে বিভিন্ন এলাকায় এই মেলার আয়োজন করা হয়ে থাকে। উল্লাপাড়ায় ভ্রাম্যমান বই মেলা অনুষ্ঠানে উপজেলা প্রশাসন সহযোগিতা দিচ্ছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com