শিরোনামঃ
নিউজরুম ২৮-০৮-২০১৯ ০৭:১৯ অপরাহ্ন |
রবিউল ইসলাম রবিঃ ৩৭ বগুড়া-২ শিবগঞ্জ এলাকার জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ্ বলেছেন, বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখছেন। শিক্ষার্থীরা যদি মেধাবী হতে পারে তবে আমাদের সকলের প্রচেষ্টা সফল হবে। তিনি বলেন, শিক্ষকদের নৈতিক দায়িত্ব হচ্ছে শিক্ষার্থীদের মেধারী হিসেবে গড়ে তোলা। বুধবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার আমজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তির প্রস্থর স্থাপন কাজের উদ্বোধন শেষে স্থানীয় স্কুল মাঠে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো তিনি বলেন।
পরে আঁচলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন কাজের উদ্বোধন শেষে স্থানীয় স্কুল মাঠে এক সুধী সমাবেশ অত্র বিদ্যালয়ের সভাপতি ওয়াহেদুর রহমান হাম্মাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ২টি উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর কবীর, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম কবির, মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন চৌধুরী, জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান বাদশা, সাধারণ সম্পাদক এরফান আলী, উপ-সহকারী প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম, ঠিকাদার নজমুল হক মিঠু প্রমুখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com