শিবগঞ্জে দুদকের ঝটিকা অভিযান
০৫ মে, ২০২৬ ০১:১৯ পূর্বাহ্ন

  

শিবগঞ্জে দুদকের ঝটিকা অভিযান

নিউজরুম
২৮-০৮-২০১৯ ০৭:১৭ অপরাহ্ন
শিবগঞ্জে দুদকের ঝটিকা অভিযান

শিবগঞ্জ বগুড়া প্রতিনিধিঃ দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক শিবগঞ্জের দেউলী ইউনিয়ন ভূমি অফিসে ঝটিকা অভিযান। বিভিন্ন অনিয়মের সন্ধান পেয়েছে দুদক।
বুধবার দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক শিবগঞ্জের দেউলী ইউনিয়ন ভূমি অফিসে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক রবীন্দ্রনাথ চাকী ও উপ-সহাকারী পরিচালক সুদীপ কুমার চৌধুরীর নেতৃত্বে উপজেলার দেউলী ইউনিয়ন ভূমি অফিসে অভিযান চালিয়ে অত্র ইউনিয়নের তহশীলদার মাহফুজার রহমানকে বিভিন্ন অনিয়মের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয়।

 

দুদক কর্মকর্তাগণ এলাকার জনসাধারণের সাথে অফিসের সেবা সংক্রান্তে কথা বলেন। এ ব্যাপারে দুদক কর্মকর্তা জানান, দেউলী ইউনিয়ন ভুমি অফিসের তহশীলদার অত্র এলাকার জনসাধারনের কাছ থেকে জমির খাজনা, খারিজ, রেকর্ড, পর্চাসহ বিভিন্ন অফিসিয়াল কাজের জন্য উৎকোচ গ্রহণ করে আসছে। তারা এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ প্রদান করেন। নির্বাহী কর্মকর্তা তদন্ত টিম গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আশ্বাস প্রদান করেছেন।

 


নিউজরুম ২৮-০৮-২০১৯ ০৭:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 556 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com