শিরোনামঃ
নিউজরুম ২৮-০৮-২০১৯ ০৭:১৫ অপরাহ্ন |
বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্টে ২য় দফায় বিয়ের দাবিতে অনশনরত যুবতীকে বিয়ে করতে বাধ্য হলেন যুবক সুরুজ্জামান। এর ফলে পরিসমাপ্ত হলো যুবতীর তিন দিনের অনশন।
জানা যায়, এলাকাবাসীর প্রত্যক্ষ ও পরক্ষ সহযোগিতার অনশন ভেঙ্গে বিয়ের পিড়িতে বসেছেন যুবতী রোকসানা আর বাধ্য হয়েই ঐ বিয়েতে রাজি হয় যুবক সুরুজ্জামান। এর ফলে জয় হলো ভালোবাসার। পরিসমাপ্ত হলো অনসনের। এলাকাবাসীসূত্রে জানা যায়, উভয় পক্ষের অভিভাবকের সম্মতিক্রমেই এই বিয়ে সম্পূর্ণ হয়েছে। উল্লেখ্য ২৭ আগস্ট যুবতী রোকসানা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের পর বিয়ের দাবিতে ২য় দফায় অনশনে বসলে এলাকাবাসীর ঐ যুবককে খুজে বের করে মঙ্গলবার দিবাগত রাতে এই বিয়ের আয়োজন করে।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের মোড়াইল পূর্ব পাড়া গ্রামে সরোয়ারের পুত্র সুরুজ্জামান ওরফে নুরুজ্জামানের বাড়ীতেই রোকসানা নামের ঐ যুবতীর সাথে বিয়ে সম্পর্ণ হয়। যুবতীর বাড়ী নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার রুপনারায়নপুর গ্রামে। তার বাবার নাম মৃত জফির উদ্দিন। যুবতী রোকসানার সাথে কথা বললে তিনি জানায়, সুরুজ্জামান তার ভুল বুঝতে পেরে আমায় স্ত্রীর মর্যাদা দিয়েছে এতে আমাদের সম্পর্কের জয় হয়েছে। অপর দিকে সকলের কাছে দোয়া চেয়েছে সুরুজ্জামান। ঘটনাটি নিয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com