শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২৮-০৮-২০১৯ ০৭:১০ অপরাহ্ন |
চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির কর্মসূচি অনুযায়ী আগামী ৩১ আগষ্ট রোজ শনিবার সকাল ১০ ঘটিকায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে দলীয় কার্যালয়, চরজাজুরিয়া দাখিল মাদ্রাসা ও বেবিস্ট্যান্ড মোড় জামে মসজিদে এ কুলখানি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে ৷
মরহুমের রুহের মাগফিরাত কামনায় সবাইকে কুলখানিতে অংশ নিতে অনুরোধ জানিয়েছেন জাতীয় পার্টির সভাপতি মোঃ রফিকুল ইসলাম খাঁন ও সাধারণ সম্পাদক মোঃ হারুন সরকার ৷
জাতীয় পার্টির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য হুসাইন মুহাম্মদ এরশাদ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর ১৪ জুলাই ৮৯ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার বেলা ২টা ২৯ মিনিটে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হয় এরশাদের জানাজা। পরে বিকেল ৫টা ৪০ মিনিটে পল্লী নিবাসে এরশাদকে দাফন করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com