সিরাজগঞ্জে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যাঃ নতুন আক্রান্ত-১৯
০৩ আগস্ট, ২০২৬ ০২:২৬ পূর্বাহ্ন

  

সিরাজগঞ্জে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যাঃ নতুন আক্রান্ত-১৯

স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
২৮-০৮-২০১৯ ০৭:০১ অপরাহ্ন
সিরাজগঞ্জে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যাঃ নতুন আক্রান্ত-১৯
সোহাগ হাসান:সিরাজগঞ্জে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। নতুন করে ১৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রন্তের সংখ্যা দাঁড়ালো ৫৮৮ জনে। এদের মধ্যে ১৮ আগষ্ট মেহেদী হাসান মীম নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। প্রতিদিন ডেঙ্গু রোগী সংখ্যা বাড়তে থাকায় জেলাবাসী মধ্যে আতংক বিরাজ করছে। বুধবার দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মির্জা হুমায়ুন কবির জানান, গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ১৩জন, নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩ জন ও খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে এসব হাসপাতালে সবমিলে ৫২জন রোগী চিকিৎসাধীন রয়েছে।

স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ২৮-০৮-২০১৯ ০৭:০১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 434 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com