শিরোনামঃ
সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ২৮-০৮-২০১৯ ০১:১২ অপরাহ্ন |
এম এ মাজিদঃ পারিবারিক কলহের জেরে সিরাজগঞ্জের তাড়াশে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধু আত্বহত্যা করেছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার বারুহাস ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, এক বছর পূর্বে সগুনা ইউনিয়নের কুন্দইল গ্রামের জমির উদ্দিনের মেয়ে মোছা. খাদিজা খাতনু (১৯)’র পারিবারিক ভাবে বারুহাস ইউনিয়নের শিবপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. রাকিবের সাথে বিয়ে হয়।
বিয়ের পর থেকে তাদের মধ্যে কলহ-বিবাদ চলে আসছিল। এর জেরে মঙ্গলবার বিকেলে খাদিজা পরিবারের সকলের অজান্তে ঘরের আড়েঁর সাথে উড়ঁনা পেচিঁয়ে আত্বহত্যা করে। পরে স্থানীয়রা থানা পুলিশে খবর দিলে তাড়াশ থানার এসআই মো. ফরিদ হোসেন রাত ১০টার দিকে মরুদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন ।
বিষয়টি তাড়াশ থানার এসআই মো. উরিদ হোসেন নিশ্চিত করে জানান, নিহতের মরুদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বুধবার সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com