বিশেষ সম্মানে বেলকুচি থানার ওসি আনোয়ারুল ইসলাম ও জেলা শ্রেষ্ঠ অফিসার মেহেদী
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৭-০৮-২০১৯ ০৭:৩৫ অপরাহ্ন
|
|
বিশেষ সম্মানে বেলকুচি থানার ওসি আনোয়ারুল ইসলাম ও জেলা শ্রেষ্ঠ অফিসার মেহেদী
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচি থানা অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন। এছাড়া থানার সার-ইন্সপেক্টর মেহেদী হাসানকে জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে সম্মানিত করা হয়।
গত ২৫ (আগষ্ট) রবিবার সিরাজগঞ্জ পুলিশ লাইন ড্রিল সেডে মাসিক কল্যাণ সভায় এই পুরস্কারে ভূষিত করেন, জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী বিপিএম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত আবু ইউসুফ, অতিরিক্ত পুলিশ সুপার জনাব ফোরকান সিকদার, অতিরিক্ত পুলিশ সুপার সদর শরাফত আলী, সকল থানার অফিসার ইনচার্জ ও পুলিশ সদস্যবৃন্দ ।জানা যায়, আইনশৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে অবদান রাখায় তাকে এই বিশেষ পুরস্কারে ভূষিত করেন । এছাড়া তিনি বেশ কয়েকবার পাবনা ও সিরাজগঞ্জে কর্মরত থাকা অবস্থায় জেলা শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে নির্বাচিত হয়েছিলেন।
অপরদিকে ঐ একই সভায় বেলকুচি থানার মেহেদী হাসানকে জেলার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসেবে সম্মানিত করা হয়।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৭-০৮-২০১৯ ০৭:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1458 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ