ক্যান্সার আক্রান্ত পারুল বাঁচতে চায়
২৪ এপ্রিল, ২০২৬ ০৩:১৩ অপরাহ্ন

  

ক্যান্সার আক্রান্ত পারুল বাঁচতে চায়

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২৭-০৮-২০১৯ ০৫:০৮ অপরাহ্ন
ক্যান্সার আক্রান্ত পারুল বাঁচতে চায়

আশরাফুল ইসলাম রনি:
লিভার ক্যান্সারে আক্রান্ত ৩৬ বছর বয়সী পারুল রোগ থেকে মুক্তির জন্য সহযোগিতা চান। দুই সন্তানের জননী সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের লাউতা গ্রামের কৃষক কালামের স্ত্রী।
পারুল গত ১ বছর ধরে তিনি লিভার ক্যান্সারের সাথে লড়াই করছেন। আক্রান্ত হওয়ার পর থেকে কাজ করতে পারছেন না। ভয়াবহ এই রোগের চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় চিকিৎসার খরচ মিলাতে পারছে না। যার কারণে তিনি বাঁচার জন্য সমাজ ও রাষ্ট্রের বিত্তবান লোকদের সহযোগিতা চান। পারুল রোগ মুক্তি লাভ করে সুস্থ হয়ে বাঁচতে চান। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সবার ছোট ছেলে।
পারুলের স্বামী কালাম বলেন, দীর্ঘ ১ বছরের বেশি ধরে লিভার ক্যান্সারে আক্রান্ত তিনি। চিকিৎসার জন্য বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন। যদি কোন বিত্তবান হতদরিদ্র পারুলকে সাহায্য করেন, তাহলে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব। রোগীর স্বামীর নম্বর ০১৭২৪-৬২৫১২৮।
তালম ইউপি চেয়ারম্যান আব্বাস-উজ-জামান বলেন, লিভার ক্যান্সারে আক্রান্ত পারুলের স্বামী আমার সাথে যোগাযোগ করেনি। যোগাযোগ করলে আক্রান্ত রোগীর অবস্থা দেখে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করতে চেষ্টা করব।
এ প্রসঙ্গে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন বলেন, সমাসেবা অধিদপ্তর কর্তৃক ক্যান্সার, কিডনী ও লিভার সিরোসিস রোগীদের এককালীন সহযোগিতা হিসেবে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন। আবেদন ফরমটি পূরণ করে অফিসে জমা দিলে আমি সহযোগিতার জন্য প্রয়োজনী ব্যবস্থা করবো। 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৭-০৮-২০১৯ ০৫:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 660 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com