শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৭-০৮-২০১৯ ০৪:৫৫ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গলায় ফাঁস দিয়ে তাঁত শ্রমিক খাইরুল ইসলাম (১৯) নামে এক তাঁত শ্রমিক আত্মহত্যা করেছে। সে উপজেলার দূর্গানগর ইউনিয়নের ইসলাম গ্রামের জাকারিয়া ইসলামের ছেলে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে নিজ বাড়িতে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। কি কারণে আত্মহত্যা করেছে এটা জানা যায়নি।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক নুরে আলম সিদ্দিকী জানান লাঁশ উদ্ধার করে সিরাজগঞ্জ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com