বগুড়ার শিবগঞ্জে পাষান্ড স্বামী কর্তৃক স্ত্রীকে কুপিয়ে হত্যা
০৫ মে, ২০২৬ ০৪:৩৬ পূর্বাহ্ন

  

বগুড়ার শিবগঞ্জে পাষান্ড স্বামী কর্তৃক স্ত্রীকে কুপিয়ে হত্যা

নিউজরুম
২৬-০৮-২০১৯ ০৮:৪৯ অপরাহ্ন
বগুড়ার শিবগঞ্জে পাষান্ড স্বামী কর্তৃক স্ত্রীকে কুপিয়ে হত্যা

 শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জের রায়নগর ইউনিয়নে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে পাষান্ড স্বামী। থানা সূত্রে জানা যায়, নিহত গৃহবধূ রওশন আরা (৫০) শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের মহাস্থানের পার্শ্ববর্তী অনন্তবালা আকন্দপাড়া গ্রামের কৃষক শাহ আলম অরফে চাঁন মিয়ার স্ত্রী। সরেজমিনে গিয়ে এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত গৃহবধূর এক ছেলে ও এক মেয়ে রয়েছে, ছেলে ছাব্বির প্রবাসে এবং মেয়ে শম্পার বিবাহ হয়ে একই ইউনিয়নের করতকোলা গ্রামে বসবাস করে। মেয়ের জামাই ও বিদেশে থাকে।

 

 

মেয়েকে বিয়ে দেয়ার পর বাড়িতে শুধু স্বামী- স্ত্রী বসবাস করতো। পাষান্ড স্বামীকে সময় মতো ভাত না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে স্ত্রী রওশন আরাকে উপর্যুপরি বটির আঘাতে খুন করে। রবিবার পাষান্ড স্বামী স্ত্রী রওশন আরাকে খুন করে রান্না ঘরে ফেলে রেখে কৌশলে চিৎকার করে। এ সময় প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে রওশনার মুখ ওড়না দিয়ে বাঁধা এবং মাথা সহ গলা পর্যন্ত রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। নিহতের স্বামী চাঁন মিয়া পুলিশকে কৌশল করে বলেন ঘরে বাক্সে প্রায় লক্ষাধিক টাকা ও একটি স্বর্ণের চেইন কে বা কাহারা নিয়ে গিয়েছে। এবিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদে স্বামী নিজেই শিকার করেছে সে নিজেই কুপিয়ে স্ত্রীকে হত্যা করেছে। নিহতের লাশের পাশ থেকে একটি বটি উদ্ধার করা হয়েছে। নৃশংস এ হত্যাকা- ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

 


নিউজরুম ২৬-০৮-২০১৯ ০৮:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 659 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com