শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৬-০৮-২০১৯ ০৮:৪২ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দিপু প্রামাণিক (৩০) নামে এক চা বিক্রেতা আত্মহত্যা করেছে। সে উল্লাপাড়া পৌরসভার ঝিকিরা তালুকদারপাড়ার বিষ্যু প্রামাণিকের ছেলে। এ বিষয়ে মোঃ গণি প্রামাণিক জানান জানান তার চাচা (দিপু প্রামাণিক) শ্যামলীপাড়ার মাছের আড়ৎতে চা বিক্রি করতেন।তার ১০ বছরের একটা ছেলে রয়েছে।
অভাব অনটনের কারণে দিপু ইসলামী ব্যাংক ও আশা এনজিও থেকে ৪০ হাজার টাকা ঋণ নেয়। সেই ঋণের কিস্তি ও পারিবারিক অভাব-অনটনের কারণে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে সবাই।
সোমবার রাতে নিজ বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন সকালে জানতে পেরে তার পরিবারের লোকজন পুলিশ কে খবর দেয় পুলিশ লাশ উদ্ধার করেছে।
উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক রিপন কুমার সাহা জানান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com