উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় গ্রাম পুলিশ নিহত
০৭ মে, ২০২৬ ০২:৩৩ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় গ্রাম পুলিশ নিহত

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৬-০৮-২০১৯ ০৮:৪০ অপরাহ্ন
উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় গ্রাম পুলিশ নিহত
উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন গ্রাম পুলিশ বিজন কুমার দাস (৩৮)। তিনি উল্লাপাড়া উপজেলার সলংগা নিশিপাড়া গ্রামের যোগেন দাসের ছেলে। বিজন সলংগা ইউনিয়ন পরিষদে কর্মরত ছিলেন। রোববার রাত ১১টার দিকে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 
 
সলংগা ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান জানান, শনিবার রাত ৯টার দিকে বিজন কুমার তার দায়িত্ব পালন শেষে বাই সাইকেলে নলকা-বনপাড়া মহাসড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। উল্লাপাড়ার সলংগা ইউনিয়নের গোজা ব্রিজের কাছে পিছন থেকে দ্রুতগামী একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। ঘাতক মোটর সাইকেলটি দ্রুত পালিয়ে যায়। ওই রাতেই তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সলংগা থানার উপ-পরিদর্শক নূরুল ইসলাম বিজন কুমারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে সলংগা থানায় মামলা হয়েছে। 

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৬-০৮-২০১৯ ০৮:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 816 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com