উল্লাপাড়ায় বাল্য বিয়ে ভেঙ্গে দিলেন ইউএনও
০৭ মে, ২০২৬ ১১:১৫ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় বাল্য বিয়ে ভেঙ্গে দিলেন ইউএনও

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৬-০৮-২০১৯ ০৮:৩৯ অপরাহ্ন
উল্লাপাড়ায় বাল্য বিয়ে ভেঙ্গে দিলেন ইউএনও

উল্লাপাড়া  প্রতিনিধিঃ সোমবার উল্লাপাড়া পৌর শহরের ঝিকিড়া মহল্লায় একটি বাল্য বিয়ে ভেঙ্গে দিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুজ্জামান। এই মহল্লার হাফিজুল ইসলামের মেয়ে চাঁদনী খাতুনের সঙ্গে পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার উত্তর মান্দা গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে আলিফ হোসেনের বিয়ে হচ্ছিল। মেয়েটি উল্লাপাড়া এইচ. টি. ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্রী। এই ঘটনায় পুলিশ চাঁদনীর বাবা হাফিজুর রহমানকে আটক করে ভ্রাম্যমান আদালতে উপস্থিত করলে বিচারক ইউএনও হাফিজুলকে ৩ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৭ দিনের কারাদন্ড প্রদান করেন।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ দেওয়ান কউশিক আহমেদ জানান, ঝিকিড়া মহল্লায় বাল্য বিয়ের খবর পেয়ে ইউএনও তাকে ঘটনাস্থলে গিয়ে বিয়ে ভেঙ্গে দেবার নির্দেশ দেন। এর প্রেক্ষিতে তিনি বিয়েটি ভেঙ্গে দিয়েছেন। এবং ঘটনাস্থল থেকে মেয়ের বাবা হাফিজুল ইসলামকে আটক করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে বর কনে সহ বিয়েতে অংশ নেওয়া উভয় পক্ষের লোকজন পালিয়ে যায়।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৬-০৮-২০১৯ ০৮:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 769 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com