শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৬-০৮-২০১৯ ০২:৪৯ অপরাহ্ন |
প্রবাসী ডেস্কঃ ১৫ আগস্ট জাতীয় শোক ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদের স্মরণে বাংলাদেশ শ্রমিকলীগ সিংগাপুর শাখার উদ্যাগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ আগস্ট) রাতে মোস্তফা সেন্টারে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ সিঙ্গাপুর শাখার সভাপতি মোঃ রেজাউল করিম। মোঃ রাসেল রানা এবং মোঃ আজিজ খানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই সিঙ্গাপুর শ্রমিক লীগের নেতাকর্মীরা জাতীর জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং অনুষ্ঠানের শুরুর পরে ১৫ ই আগষ্ট বঙ্গবন্ধুর পরিবার ও ২১আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করেন সবাই।
অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব শুকুর মাহমুদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ সিঙ্গাপুর শাখার সাধারণ সম্পাদক উজ্জ্বল মোহাম্মদ বাদল এবং জাতীয় শ্রমিক লীগ সিঙ্গাপুর শাখার সিনিয়ার সহ সভাপতি মোহাম্মদ তাহাজ্জত হোসেন, একরামুল হক সাংগঠনিক সম্পাদক,শ্রমিক লীগ সিংঙ্গাপুর শাখার সহ-সভাপতি সাঈদ ফিরোজ ,মোঃ জাহাঙ্গীর ও যুগ্ন সাধারণ সম্পাদক কালিদাস, রুবেল।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরেজ খান, সিঙ্গাপুর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন,এইচ আলমিন সভাপতি সিঙ্গাপুর আওয়ামী যুবলীগ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com