শিরোনামঃ
সিনিয়র করেসপন্ডেন্ট, রায়গঞ্জ ২৫-০৮-২০১৯ ০৫:৫৭ অপরাহ্ন |
রায়গঞ্জ প্রতিনিধিঃ রায়গঞ্জের সেচ্ছাসেবী পরিবেশবাদী সংগঠন মুক্তজীবনের সাধারণ সম্পাদক বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের সদস্য পাখী সংরক্ষণে রাষ্ট্রীয় সনদপ্রাপ্ত জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণে নিবেদিতপ্রাণ কর্মী মোঃ খোরশেদ আলম (৬৩) দুরারোগ্য প্রোস্টেড ক্যানাসারে আক্রান্ত। তিনি বগুড়ার সন্ধানী জেনারেল হাসপাতালে পূরুষ ওয়ার্ডের ৬ নং বেডে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজী বিভাগের (সার্জারী) প্রধান সহকারী অধ্যাপক ডাক্তার মোঃ রেজাউল করিমের চিকিৎসাধীন রয়েছেন।
খোরশেদ আলমকে বাঁচাতে তার জরুরী ভিত্তিতে অপারেশনের প্রয়োজন। এতে বিপুল পরিমাণ অর্থ প্রয়োজন যার সামর্থ তার নেই। সংকটাপন্ন ঐ পরিবেশকর্মীর অসহায় পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীসহ দেশের হৃদয়বান ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আর্থিক সাহায্যের জন্য আবেদন জানানো হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা- বিকাশ নং- ০১৭১৮-৩২৯৪৮৭।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com