রায়গঞ্জে সাংবাদিককে হত্যার হুমকীর প্রতিবাদে মানববন্ধন
০৫ মে, ২০২৬ ০৫:০২ অপরাহ্ন

  

রায়গঞ্জে সাংবাদিককে হত্যার হুমকীর প্রতিবাদে মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট, রায়গঞ্জ
২৫-০৮-২০১৯ ০৫:৫৪ অপরাহ্ন
রায়গঞ্জে সাংবাদিককে হত্যার হুমকীর প্রতিবাদে মানববন্ধন

রায়গঞ্জ  প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে সাংবাদিক এসএম নজরুল ইসলামকে হত্যার হুমকির প্রতিবাদে ও হুমকি দাতা সন্ত্রাসী আব্দুল আলিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহরে দাবীতে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে। রোববার বেলা ১১টার দিকে রায়গঞ্জ প্রেসক্লাবের সামনে এই  মানববন্ধন অনুষ্ঠিত হয় । রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি টি এম কামরুজ্জামান লাবুর সভাপতিত্বে  প্রায় ১ ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, রায়গঞ্জ পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠান, একাত্তর টিভির জেলা প্রতিনিধি মাসুদ পারভেজ, মাইটিভির জেলা প্রতিনিধি মোনায়েম খান, আর টিভির জেলা প্রতিনিধি সুকান্ত সেন, যমুনা টিভির জেলা প্রতিনিধি,গোলাম মোস্তফা  রুবেল, ,এশিয়ান টিভির জেলা প্রতিনিধি জিন্নাহ ফারুক, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেএম রফিকুল ইসলাম, রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুব্রত কুমার ঘোষ তাপস, সাধারণ সম্পাদক রুহুল আমিন বকুল প্রমুখ। 

বক্তারা বলেন সাংবাদিককে হুমকি দাতা চান্দাইকোনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মেম্বর আব্দুল আলিম খান এক সময় ছিচকে চোর থেকে নানা অপকর্ম ও দূর্ণীতি করে এখন কোটিপতি। তার এসব অপকর্মের বিরুদ্ধে লিখতে গিয়ে সাংবাদিক এস এম নজররুল ইসলাম তার হুমকির শিকার হন। সাংবাদিক নজরুল ইসলাম ঐ সন্ত্রাসীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। বক্তারা অনতিবিলম্বে ঐ সন্ত্রাসীকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। 


সিনিয়র করেসপন্ডেন্ট, রায়গঞ্জ ২৫-০৮-২০১৯ ০৫:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 547 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com