বাসচাপায় ২ ভ্যানযাত্রী নিহত
০৭ মে, ২০২৬ ০৩:৩৬ পূর্বাহ্ন

  

বাসচাপায় ২ ভ্যানযাত্রী নিহত

নিউজরুম
২৫-০৮-২০১৯ ০১:৫৪ অপরাহ্ন
বাসচাপায় ২ ভ্যানযাত্রী নিহত

মাদারীপুরে কালকিনি উপজেলায় বাসচাপায় দুই ভ্যানযাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন- উম্মেহানী (৬৫) ও তার ভগ্নিপতি মতলেব হোসেন (৬৬)। রোববার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের কর্নপাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত উম্মেহানী উপজেলার কাজীবাকাই এলাকার পশ্চিম মাইজপাড়া গ্রামের লানচান মোল্লার স্ত্রী এবং নিহত মতলেবের বাড়ি পৌর এলাকার মিনাজদী গ্রামে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে যাত্রী নিয়ে সুগন্ধা পরিবহনের বাসটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

 

পথিমধ্যে উপজেলার ডাসারের বালীগ্রামের কর্নপাড়ায় পৌঁছালে একটি যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয় বাসটি। এসময় যাত্রী নিয়ে ছিটকে বাসটি খাদে পড়ে যায়। এতে বৃদ্ধ ভ্যানযাত্রী উম্মেহানী ও মতলেব গুরুতর আহত হন।

 

তাদের দুজনকে মাদারীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এ ব্যাপারে উপজেলা ডাসার থানার ওসি (তদন্ত) মো. নাসিরউদ্দিন বলেন, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। খাদে পড়া বাসটি উদ্ধার করা হয়েছে।


নিউজরুম ২৫-০৮-২০১৯ ০১:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 302 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com