জাহান আরা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু শাহদৎ বার্ষিকী পালিত
০৯ নভেম্বর, ২০২৬ ০১:০৩ পূর্বাহ্ন

  

জাহান আরা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু শাহদৎ বার্ষিকী পালিত

স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ
২৪-০৮-২০১৯ ১০:৩১ অপরাহ্ন
জাহান আরা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু শাহদৎ বার্ষিকী পালিত
 বিশেষ প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী জাহান আরা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা,মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় বিদ্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।প্রধান  শিক্ষক সরকার ছানোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পলাশ ডাঙা যুব শিবিরের আনুমোদন আনয়নকারী মুক্তিযোদ্ধা আলী আহম্মেদ টুংকু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গাজী মোহাম্মদ আলতাফ হোসেন,ম্যানেজিং কমিটির সদস্য ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আলিম মন্ডল,ম্যানেজিং কমিটির সদস্য জহুরুল ইসলাম মন্ডল,মামুন সরকার,ছানোয়ার হোসেন,সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা।অনুষ্ঠান পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জহুরুল ইসলাম। এসময় বক্তারা হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের নানা দিক তুলে ধরে আলোচনা করেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শিক্ষার্থীদের কে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করার আহবান জানান।
 
 
 

স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ ২৪-০৮-২০১৯ ১০:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 464 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com