শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৪-০৮-২০১৯ ০৭:৩৭ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়া উপজেলার আলিগ্রামে যৌতুকের জেরধরে শিল্পী খাতুন (৩০) নামে ২ সন্তানের জননীকে পাশান্ড স্বামী কর্তৃক মারপিট করে হত্যার অভিযোগ উঠেছে।
১৬ আগষ্ট সন্ধ্যায় উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের আলী গ্রামে এ ঘটনা ঘটে। জানাগেছে, আলিগ্রামের কহিল শেখের পুত্র রজিব শেখের সাথে একই ইউনিয়নের বড় কোয়ালীবেড় গ্রামের মোঃ শওকত আকন্দের কন্যা শিল্পী খাতুনের প্রায় ১৩/১৪ বছর পূর্বে বিয়ে হয়।
বিয়ের পর থেকেই বাড়তি যৌতুকের জন্য শিল্পী খাতুনের উপর নানা নির্যাতনের নানা অভিযোগ ছিলো তার স্বামীর ওপর ।
শিল্পীর পারিবারের লোকজনের অভিযোগ গত ১৬ই আগষ্ট শুক্রবার সকালে তার বাবার বাড়ি থেকে আবারও ৫০ হাজার টাকা আনার চাপ দেয় তার স্বামী। শিল্পীর পিতা দরিদ্র হওয়ায় যৌতুকের টাকা আনায় অস্বীকৃতি জানালে তাকে চরম মারপিট শুরু করে তার স্বামী। মারপিটের এক পর্যায়ে শিল্পী খাতুন মারা গেলে তাকে ফাঁসিতে ঝুলিয়ে সে আতœহত্যা করেছে বলে প্রচার করে তার স্বামী পালিয়ে যায় বলে । শিল্পী হত্যার পর থেকে তার স্বামী ও পরিবারের সবাই পলাতক রয়েছে। পলাতক থেকে তারা মোটা অংকের টাকা খরচ করে এই হত্যা কান্ডটি ভিন্নখাতে নেয়ার পায়তারা করছে বলে অভিযোগ উঠেছে।
শিল্পীর পিতা মোঃ মওকত আকন্দ অভিযোগ করে বলেন, মেয়ের বিয়ের সময় মোটা অংকের যৌতুকের টাকা পরিশোধ করে দিয়েছি। কিন্তু আমার জামাতা রাজিব শেখ মাঝে মধ্যেই অতিরিক্ত টাকা দাবি করে মেয়েকে বেদম মারপিট করত। মারপিট সহ্য করতে না পেরে আমার মেয়ে প্রায়ই অন্য বাড়িতে আশ্রয় নিত।
তিনি আরো অভিযোগ করেন, আমার মেয়েকে মারপিট করে হত্যার পর তার স্বামীর পরিবার লাশটি পর্যন্ত দাফন-কাফনের কোন ব্যাবস্থা করে নাই। অবশেষে আমার গ্রামের কবরস্থানে দাফন-কাফন করেছি। আমার মেয়ের সারা শরীরে মারপিটের দাগছিল। আমি আমার মেয়ের হত্যার সুষ্ট তদন্ত ও বিটার দাবী করি।
এদিকে শিল্পীর স্বামী রাজিব শেখের গ্রামের বাড়ীতে গিয়ে কথা বলার চেষ্টা করা হলে বাড়িতে কাউকে পাওয়া যায়নি।
এ মামলার তদন্ত কর্মকতা উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক নূরে আলম সিদ্দিকী জানান, আমরা লাশটি ঘটনাস্থল থেকে উদ্বার করে ময়না তদন্ত করিয়েছি। রিপোট পেলেই প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com