ফরিদপুরে বাস চাপায় মা-ছেলেসহ নিহত ৩
০৭ মে, ২০২৬ ০৩:৩৬ পূর্বাহ্ন

  

ফরিদপুরে বাস চাপায় মা-ছেলেসহ নিহত ৩

নিউজরুম
২৪-০৮-২০১৯ ০৬:১১ অপরাহ্ন
ফরিদপুরে বাস চাপায় মা-ছেলেসহ নিহত ৩

ফরিদপুর-বরিশাল মহাসড়কের তালমার মোড়ের কাছে বাসের চাপায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। একই ঘটনায় মারা গেছেন আরো একজন প্রতিবন্দী ভিক্ষুক। আজ শনিবার দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামের সিদ্দিকুর রহমানের স্ত্রী রেশমা বেগম (৩০) ও তার ছেলে রনি (৮)। নিহত আরেকজন মনোহরপুরের জালাল শিকদারের ছেলে আবুল শিকদার (৪৫)। নিহত আবুল তালমার মোড়ে ভিক্ষাবৃত্তি করতো। সে একজন প্রতিবন্দী।

 

নগরকান্দা থানার ওসি তদন্ত মিরাজ জানান, দুপুরে একটি ইজিবাইকে করে রেশমা বেগম ও তার ছেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মাদারিপুর থেকে ফরিদপুরগামী আরকে ট্রাভেলস এর একটি বাস তাদের ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। একইসাথে পাশে থাকা প্রতিবন্ধী আবুলও আহত হন। তাকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ বাসটিকে জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে।


নিউজরুম ২৪-০৮-২০১৯ ০৬:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 328 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com