চৌহালীতে আউশ ধান কাটা শুরু , বাম্পার ফলনে কৃষকেরা আনন্দিত
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
২৪-০৮-২০১৯ ০২:১২ অপরাহ্ন
|
|
চৌহালীতে আউশ ধান কাটা শুরু , বাম্পার ফলনে কৃষকেরা আনন্দিত
আব্দুল লতিফঃ বছরে চৌহালী উপজেলায় আউশ ধান কাটা শুরু হয়েছে। আর বাম্পার ফলনে কৃষকেরা খুবই আনন্দিত। উৎপাদন খরচ কম, জীবনকাল কম এবং রোগ ও পোকা মাকড়ের আক্রমন কম হওয়ায় এবার আউশ ধানের ফলন ভাল হয়েছে।
চৌহালী উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জেরিন আহমেদ জানান, এ বছর চৌহালী উপজেলায় বোনা আউশ ধানের আবাদ হয়েছে কালোমানিক ৪০০ ও পরাঙ্গী ১৫০ হেক্টর মোট ৫৫০ হেক্টর জমিতে। গত বছরের তুলনায় বেশী।
কৃষি বিভাগ কৃষকদের আউশ আবাদে উৎসাহিত করা হচ্ছে। ধানের দাম ভাল পেলে আগামীতে আরও আউশ আবাদ বৃদ্ধি পাবে।
তিনজন কৃষকের সাথে কথা বলে জানা যায়,চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের জ্যোতপাড়া গ্রামের কৃষক জাহিদুল ইসলাম ২ বিঘা,ফারুক দেড় বিঘা ও বোরহান ১বিঘা জমিতে আউশ আবাদ করেছেন।তারা
কৃষি বিভাগের সহায়তায় আউশের আবাদ শুরু করেছেন এবং ভাল ফলন পেয়েছেন। বোরো ও রোপা আমন ধানের মাঝামাঝি আর একটা অতিরিক্ত ফসল পাওয়া যায়।
এ উপজেলায় আউশ আবাদ বৃদ্ধি ও প্রযুক্তি বিস্তারে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
আউশ আবাদে কালোমানিক ও পরঙ্গী ধানের জাতটি বেশি চাষ হয়েছে। মাত্র ১০০ থেকে১১০ দিন জীবনকাল এবং রোগ ও পোকামাকড়ের আক্রমন কম হওয়ায় আউশধান আবাদের দিকে কৃষকরা ঝুকছে।
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২৪-০৮-২০১৯ ০২:১২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 748 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ