শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৩-০৮-২০১৯ ০৫:১৮ অপরাহ্ন |
ষ্টাফ রিপোর্টার: এ বছরে সিরাজগঞ্জ সদর উপজেলায় আউশ ধান কাটা শুরু হয়েছে। আর বাম্পার ফলনে কৃষকেরা খুব আনন্দিত। উৎপাদন খরচ কম, জীবনকাল কম এবং রোগ ও পোকা মাকড়ের আক্রমন কম হওয়ায় আউশ ধানের ফলন ভাল হয়েছে।
সিরাজগঞ্জ সদর উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রোস্তম আলী জানান, এ বছর সিরাজগঞ্জ সদর উপজেলায় আউশ ধানের আবাদ হয়েছে ৭৮০ হেক্টর জমিতে। গত বছরের তুলনায় বেশী। সরকারের প্রণোদনা কর্মসূচী আওতায় ১৪৫০জন কৃষককে সার,বীজ ও নগদ অর্থ সহায়তা ও এনএটিপি প্রকল্পের ৩০ টি প্রদর্শনী স্থাপন করে কৃষকদের আউশ আবাদে উৎসাহিত করা হচ্ছে। ধানের দাম ভাল পেলে আগামীতে আর ও আউশ আবাদ বৃদ্ধি পাবে।
সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের ব্রাক্ষ¥ণগাতী গ্রামের কৃষক মোহাম¥দ আলী জানান, তিনি এ বছর ৩ বিঘা জমিতে আউশ আবাদ করেছেন। এ এলাকায় আগে আউশ ধান আবাদ হতনা।
কৃষি বিভাগের সহায়তায় আউশের আবাদ শুরু করেছেন এবং ভাল ফলন পেয়েছেন। বোরো ও রোপা আমন ধানের মাঝামাঝি আর একটা অতিরিক্ত ফসল পাওয়া যায়।
এ উপজেলায় আউশ আবাদ বৃদ্ধি ও প্রযুক্তি বিস্তাওে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে কৃষি সম্প্রসারণঅধিদপ্তরের মাঠ পর্যায়ের উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
আউশ আবাদে ব্রি ধান ৪৮ জাতটি বেশি চাষ হয়েছে। মাত্র ১০০ দিন জীবনকাল এবং রোগ ও পোকামাকড়ের আক্রমন কম হওয়ায় আউশধান আবাদের দিকে কৃষকরা ঝুকছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com