শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৩-০৮-২০১৯ ০৫:০৯ অপরাহ্ন |
সলঙ্গা প্রতিনিধি : উল্লাপাড়া - সলঙ্গা আসনের মাননীয় এমপি জ্বনাব তানভীর ইমাম সাহেব হঠাৎ অসুস্থ্য হওয়ার খবর ছড়িয়ে পড়ায় তার আশু সুস্থ্যতা কামনায় সলঙ্গা থানা জামে মসজিদ,সলঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে শুক্রবার বাদ জুমা দোয়া অনুষ্ঠিত হয়। সলঙ্গা থানা জামে মসজিদে উক্ত দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর, সলঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জেড জেড তাজুল হুদা,থানা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাও: আশরাফুল ইসলাম সহ অসংখ্য ধর্মপ্রাণ মুসুল্লীগণ। অপর দিকে মানীয় এমপি মহোদয়ের সুস্থ্যতা কামনায় সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক বৃন্দ ইউনিটির কার্যালয়ে সাংবাদিকদের নিয়ে মোনাজাত করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com